চাঁদপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের জন্মদিন পালন

চাঁদপুর : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্র্রপতি মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ এঁর ৯৩ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) বিকেলে শহরের বিপনীবাগস্থ পার্টি হাউজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি।

সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ মহসীন খান। তিনি বক্তব্যে বলেন, জাতীয় পার্টি দেশের উন্নয়নের রূপকার। আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে এ দেশের উন্নয়ন কর্মকাণ্ড শুরু করে। ২০১৯ সালের ২৪ জুলাই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

সভাপতি বক্তব্যে বলেন, ১৯৩০ সালের ২০ মার্চের এই দিনে জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জন্ম নিয়েছেন। পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ নেতৃত্বে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এদেশের জনগণ।

জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য মো. আজিজুর রহমান শামীম, হাজী আবুল হোসেন দর্জি, দেলোয়ার হোসেন খান, তথ্য ও গবেষণা সম্পাদক রায়হান মাহমুদ, যুগ্ম প্রচার সম্পাদক মো. মমিন শেখ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক অ্যাড. জিসান আহমেদ রিপন, সদস্য সচিব মো. কামরুল ইসলাম, সদস্য মো. মিজানুর রহমান গাজী ও রাজিব কুমার দাস প্রমুখ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম