চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দিপু মনিকে উষ্ণ অভ্যর্থনা এসপির

চাঁদপুর: সরকারের নবগঠিত মন্ত্রীসভার সমাজকল্যাণ মন্ত্রী চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সাংসদ ডা. দিপু মনিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানালেন চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হলে এই ফুলেল শুভেচ্ছা জানান এসপি।

পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল সমাজকল্যাণ মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম