চাঁদপুরে শিশু ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত বৃদ্ধ আটক

চাঁদপুর: চাঁদপুরে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় ৬০ বছরের বৃদ্ধ আবদুর রাজ্জাক কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) চাঁদপুর মডেল থানায় শিশুটির পিতা বাদী হয়ে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করেন।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া গ্রামের গাবতলী বাজার এলাকায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বৃদ্ধ ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের গাবতলী বাজার এলাকার মৃত আলী রাজা শেখের পুত্র।

শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার  শিশু শ্রেণীর ছাত্রী। ঘটনার পরপর স্থানীয় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়।

প্রত্যক্ষদর্শীরা ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার শিশুটি মাদ্রাসায় গেলে দুপুরে ছুটি পর আর ফিরে আসেনি। বাড়ি আসার পথে লম্পট আব্দুর রাজ্জাক শিশুটির হাতে ৫ টাকা দিয়ে  একটি মসজিদের ছাদে নিয়ে প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির সাথে থাকা অপর আরেকটি শিশু মসজিদের ছাদে গিয়ে চিৎকার করলে তাৎক্ষণিক আব্দুর রাজ্জাক শিশুটিকে ছেড়ে দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনার পর শিশুটির বাবা চাঁদপুর মডেল থানা অভিযোগ দায়ের করলে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মজিবুর রহমান রাতে বৃদ্ধ আবদুর রাজ্জাক কে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, শিশু ধর্ষনের চেষ্টায় ঘটনায় মামলা দায়ের করা হলে অবশেষে আব্দুর রাজ্জাক শেখ কে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। শিশুটিকে মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম