চাঁদপুর : চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যগ ধরে টানাটানিসহ হয়রানি করার কারণে আবারও সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার ৭ চালককে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
সোমবার (৩ জুন) ভোরে লঞ্চঘাটে নৌ পুলিশ দায়িত্ব পালন অবস্থায় এসব চালকরা এ ধরণের কর্মকান্ডে লীপ্ত হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
গ্রেপ্তার চালকরা হলেন-মো. জসিম (৪২), মো. এরশাদ পাটোয়ারী (৪৫), মোঃ হাসান গাজী (২৫), মো. মামুন খন্দকার (৩৫), মোঃ কবির গাজী (২৫), মো. নজরুল ইসলাম গাজী (৩৫) ও মো. জহির গাজী (২৫)। এদের বাড়ি চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
ওসি কামরুজ্জামান বলেন, আজ ভোরে লঞ্চ টার্মিনালে নৌ পুলিশ দায়িত্বরত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা যাত্রীদের হয়রানি, ব্যগ ধরে টানাটানি ও চিৎকার চেচামেচি হৈ চৈ করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে করে। যে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আটকদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানায় ননএফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়।
ফম/এমএমএ/



