
চাঁদপুর : চাঁদপুরে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট পাওয়ায় চাঁদপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে শহরের তালতলা এলাকায় ওই হাসপাতালে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট পাওয়ায় চাঁদপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


