চাঁদপুরে বিদেশী মদ-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর : চাঁদপুরে ১৫ বোতল বিদেশী মদ ও ৬ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম হিমেল (২৩) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে মামলা দায়েরের পর মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।

মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম হিমেল শরীয়তপুর জেলার নড়িয়া থানার মোঃ খোকনের ছেলে। বর্তমানে সে ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করেন।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিন হোসেন জানান, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ মাঠের উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে আজ সকালে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম হিমেল কে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে থাকা ৬ কেজি গাঁজা এবং ১৫ টি বিদেশী মদের বোতল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

অভিযানে চাঁদপুর সদর মডেল থানার এএসআই তসলিমসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদক ব্যবসায়ী হিমেল জানায়, মাদকগুলো কুমিল্লা জেলা থেকে শরীয়তপুর জেলায় বিক্রয়েরর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানায়, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম