চাঁদপুর: চাঁদপুর জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৩৬ হাজার ৬১২ জন। পরীক্ষা কেন্দ্র হচ্ছে ৭৭টি। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র হচ্ছে ৪৬টি, দাখিল পরীক্ষার্থীদের কেন্দ্র হচ্ছে ১৯টি ও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা হচ্ছে ১২টি।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সকল কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।
সকাল সাড়ে ১০টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথসহ বিদ্যালয়ের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে সদর উপজেলার বাকী পরীক্ষা কেন্দ্রও পরির্দশন করেন জেলা প্রশাসক।
ফম/এমএমএ/



