চাঁদপুরে তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন-মেরাজ (২২) ও ইমাম মিজি (২৩)।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে সদর উপজেলার বাগাদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ পিস ইয়াবা ট্যাবলেট।

উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহেণের জন্য সদর মডেল থানা পুলিশের নিকট হাস্তান্তর করা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম