চাঁদপুর: চাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও শহিদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের উদ্যোগে জেলায় গণ অভ্যুত্থানে আহত ৩৯ জনের প্রতিজনকে ৭ হাজার ও শহীদ পরিবারের ৩১জনের প্রতিজনকে ২০ হাজার টাকা করে মোট ৭১ জনকে ৮লাখ ৯৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চাঁদপুর সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, শহিদদের পরিবারগণ প্রতিনিয়তই আমার কাছে আসেন। সত্যি বলতে আমি জানি, যারা এই বিপ্লবে যোদ্ধা হিসেবে জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলের পরিবারই মর্মাহত।
তিনি আরো বলেন, আমরা আপনাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারবোনা। তবে, আপনাদের পাশে এসে দাঁড়াতে পারবো, তাই পাশে আছি এবং থাকবো। এসময় তিনি শহিদ ও আহতদের পরিবারগণকে নিয়ে আবেগণ বক্তব্য দিয়ে তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
স্মরণসভা ও আর্থিক সহায়তা প্রদানকালে বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া,চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, শিক্ষার্থী ইশরাত জাহান বিন্দু,শিক্ষার্থী রবিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক সুপ্রভাত চাকমা, এনডিসি আসাদুজ্জামান সরকার, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আল ইমরান, জেলা পরিষদের প্রসাশনিক কর্মকর্তা- শেখ মহিউদ্দিন রাসেল, ইঞ্জিনিয়ারসহ অন্যান্যরা।
আরো উপস্থিত ছিলেন- জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবার, অভিভাবক, সাধারণ শিক্ষার্থীরাসহ অন্যান্যরা।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- মোঃ ছোহাইল আহমেদ এবং গীতা পাঠ করেন দীপঙ্কর পারই। এসময় জুলাই আহতদের মধ্যে থেকে স্মৃতিচারণ করেন আব্দুর রহমান শেখ।
ফম/এমএমএ/



