চাঁদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন ডিসি

চাঁদপুর: চাঁদপুরের ৮ উপজেলা ও দু’টি পৌরসভায় ৩ লাখ ৬ হাজার ৮শ’ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান,  উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৮ উপজেলা ও ২ পৌরসভায় মোট ৩ লাখ ৬ হাজার ৮শ’ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩ লাখ ৬ হাজার ৬শ’ ৫৮ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৮৪ হাজার ৯শ’ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা যায়।

এছাড়া দিনব্যাপী এ কার্যক্রমের আওতায় জেলার ২ হাজার ১১৫ কেন্দ্রে ক্যাম্পেইন সঠিক তদারকির জন্য ৫০৫ জন কর্মকর্তা নিয়োজিত আছেন বলেও জানা যায়।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম