
চাঁদপুর : চাঁদপুরে ১৫০ কেজি ৩ বস্তা জাটকা পাচারকালে নুরুল ইসলাম (২০) ও কাদির (১৮) নামের ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।।
সোমবার (০১ এপ্রিল ) দুপুরে মামলা দায়েরের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে ভোরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে জাটকাসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার গবিন্দপুর ইউনিয়নের পশ্চিম হাঁসা গ্রামের মৃত. চেরাগ আলীর ছেলে ও কাদির হানারচর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দুলাল দর্জির ছেলে।
পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট সংলগ্ন পাঁকা রাস্তার ওপর থেকে ফরিদগঞ্জ উপজেলায় ১৫০ কেজি ৩ বস্তা জাটকা পাচার করার সময় নুরুল ইসলাম ও কাদির কে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহজাহানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, মৎস্য আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
ফম/এমএমএ/



