চাঁদপুরে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণে সিদ্ধান্ত

চাঁদপুর: আসন্ন পবিত্র ইদুল-আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিত করার জন্য চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। জেলা প্রশাসন ও বিসিক চাঁদপুর জেলা কার্যালয় যৌথভাবে সভার আয়োজন করে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বশির আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, লবণ ও চামড়া ব্যবসায়ীগণ এবং বিসিক জেলা কার্যালয়, চাঁদপুরের কর্মকর্তাগণ।

সভায় সকল অংশগ্রহণকারীদের সাথে সভাপতি নিবিড়ভাবে আলোচনা করেন। চাঁদপুর জেলায় লবণের সংকট না থাকায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ করতে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম