
চাঁদপুর: চাঁদপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান।
সভায় সঞ্চালনা ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ.এস.এম. মোসা, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত আহমেদ সিকদার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, ডিডি এনএসআই আরমান হোসেন, আনসার, ডিজিএফআই এর প্রতিনিধি সহ চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
সভায় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনের মাধ্যমে আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে উদাত্ত আহ্বান জানান।
ফম/এমএমএ/


