চাঁদপুরের সাংবাদিকরা একটি পরিবার তা অনুষ্ঠানেই প্রমাণ করে : মেয়র

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ফ্যামিলি ডে অনুষ্ঠিত

চাঁদপুর: জমকালো আয়োজনে, আনন্দ উল্লাসে অনুষ্ঠিত হলো চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে এবং ফ্যামিলি নাইট ২০২৩ অনুষ্ঠান।
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শুরু হয়ে রাত ৯ টাপর্যন্ত চলে এ আয়োজন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন সহ ক্রীড়া  উপকমিটির ইয়াসিন ইকরাম, এম আর ইসলাম বাবু, তালহা জুবায়ের  ক্রীড়া  অনুষ্ঠানটির পরিচালনা করেন।
এসময় প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যের পারিবার এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
প্রথমেই প্রীতি ক্রিকেট ম্যাচ দিয়ে এ আয়োজন  শুরু করা হয়, প্রেসক্লাব ভবনের পেছনে ডাকাতিয়ার পাড়ে খোলা মাঠে।
বিকেলে প্রেসক্লাব ভবনের সামনের খোলা মাঠে চলে শিশুদের খেলাধুলা। সন্ধ্যার পর প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত হয় সাংবাদিক এবং তাদের সহধর্মিণীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।
দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, চাঁদপুরের সাংবাদিকরা যে একটা পরিবার তা আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে। চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে সকল পর্যায়ের সাংবাদিকরা যে এক এবং ঐক্যবদ্ধ, সেটাও এমন আয়োজনে প্রমাণ হলো। লিখনি বা সংবাদ পরিবেশনে একেকজনের একেক ধ্যান-ধারণা বা মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু প্রেসক্লাবের ব্যানারে যে চাঁদপুরের সকল সাংবাদিক এক এবং অভিন্ন, একটা পরিবার, সেটা প্রমাণ হলো ফ্যামিলি ডে ও ফ্যামিলি নাইট অনুষ্ঠানে। আমি সত্যি অভিভূত। চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বের পালাবদল অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে প্রেসক্লাবের নেতৃত্বের পালাবদল হয়, দায়িত্ব হস্তান্তর হয়। এই ধারা যেনো অব্যাহত থাকে সে কামনা করবো।
সবশেষে দিনভর সকল খেলাধুলার পুরস্কার  বিতরণ ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম