চট্টগ্রামের শহিদুল মাদকসহ চাঁদপুরে গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ চট্টগ্রামের মাদকব্যবসায়ী মো. শহিদুল ইসলাম (২৭) গ্রেফতার হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের উত্তর শ্রীরামদী এলাকা থেকে গ্রেফতার করা হয়। শহিদুল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার রহমতপুর এলাকার বাসিন্দা।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, দুপুরে পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভবন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ শহিদুল ইসলাম (২৭) কে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম