গুরুতর অসুস্থ ব্যবসায়ি মিজানুর রহমান খান, দোয়া কামনা

চাঁদপুর: চাঁদপুর পৌর সভার সাবেক কমিশনার বিল্লাল খান ও চাঁদপুর রোটারি ক্লাবের সাবেক সভাপতি নাসির খানের বড় ভাই পুরান বাজার তারা বিড়ি ফ্যাক্টরির মালিক মরহুম আব্দুল মজিদ খানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান খান দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থ।

তিনি জটিল রোগের (ক্যান্সার) ভারত থেকে চিকিৎসা নিয়ে ঢাকাস্থ গোপীবাগের বাড়িতে অবস্থান করছেন।

এ অবস্থায় সুস্থতা কামনা করে চাঁদপুরবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন তার পরিবার, ও শুভাকাঙ্ক্ষীগণ।মিজান খানের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

মিজান খানের ছোট শ্যালক পুলিশের সাবেক সদস্য রাশেদ আহমেদ চৌধুরী জানান,স্বনামধন্য চিকিৎসকেরা তার চিকিৎসার দেখভাল করছেন। বাকিটা আল্লাহ ভরসা। এই মুহূর্তে সকলের দোয়া খুবই দরকার। উনি যেন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন। এ জন্য সবার কাছে দোয়া চাই।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম