নভেম্বর মাসকে দেশব্যাপী দাওয়াতি মাস হিসেবে ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে দাওয়াতি মাসের উদ্বোধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য শেখ মোঃ জয়নাল আবদিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফের সভাপতিত্বে দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি কে. এম. ইয়াসিন রাশেদসানী, সেক্রেটারি মাওলানা নূর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল বাশার তালুকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডি.এম. ফয়সালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সদস্যপদ গ্রহণ করেন। দাওয়াতি মাস উপলক্ষে নভেম্বরজুড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি, আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।


