চাঁদপুর : বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেছেন, ১০ দফা দাবী আদায়ের লক্ষে আমাদের কর্মসূচি চলছে। গণতন্ত্রের নামে সরকার বিগত ১৫ বছর দেশে স্বৈরাতন্ত্র চালাচ্ছে। এ সরকারের আমলে সাংবাদিকরাও নিরাপদ নেই। তাদের পেশাগত কাজে ভুল ত্রুটি থাকতে পারেই, সরকার তাদের স্বার্থের জন্য সব পারে।
শনিবার (০১ এপ্রিল) দুপুরে শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে রাজবন্দীদের মুক্তি, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গন অবস্থান কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। মানুষ আজ দিশেহারা। এ সরকারকে জ্বীনচালা দিয়ে বিদায় জানাতে হবে। তাদেরকে জনগণ আর চায় না। সরকার আজ বেশামাল। হাজার হাজার কোটি টাকা লুটপাট ও দুর্নীতি হচ্ছে কোন বিচার নেই। আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। রমজানের পর বৃহত্তর আন্দোলন আসছে, সরকারের পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সদর থানা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম আহ্বায়ক সেলিমুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমূখ।
ফম/এমএমএ/



