খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ১০ হাজার শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকারের উদ্যোগে তার নিজ বাড়িতে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ও যুবদল নেতা আবুল কালাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. তারেক সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ ইমরান প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছোট হলদিয়া আল-মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ ওয়াসিম আহমেদ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সবসময় জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সুস্থতা কামনা করে দেশের মানুষ দোয়া করছে। জনগণের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে শীতের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও জাতির কল্যাণ কামনা করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম