খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব দুঃস্থদের মাঝে পণ্য বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর): খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২৬ শে আগস্ট ২০২২ইং তারিখে গরীব ও দুঃস্থদের মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণের জন্য এক অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর সিলেট জেলার শ্রীমঙ্গল এলাকায় এক অনারম্ভর পরিবেশে অর্থের চেক বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান খাজা টিপু সুলতান এই অর্থের চেক বিতরণ করেন।

এই অর্থ ফাউন্ডেশনের খাদেম, সহযোগী খাদেম এবং ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের বিতরণকৃত অর্থ দিয়ে গরীব ও দুঃস্থদের স্বাবলম্বী করার জন্য বিগত অনেক বৎসর হতে এই কার্যক্রম চালু করা হয়। বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর উত্তরবঙ্গ, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর ঢাকা ও সিলেট অঞ্চলের বিভিন্ন জেলায় ফাউন্ডেশনের আওতাধীন অঞ্চলগুলোতে একত্রিত করে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করার ব্যবস্থা করার জন্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ মোতাবেক ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী, সহকারী সমন্বয়কারী, খাদেমদেরকে নিয়ে টিম গঠন করে উক্ত সামগ্রী গরীবদের হাতে পৌঁছে দেওয়া হয়। এমনি একটি কার্যক্রমের অংশ হিসেবে বৃহত্তর কুমিল্লা অঞ্চলে ১৭/০৯/২০২২ইং তারিখে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার বারোআনী আঃ খালেক মাঝি বাড়ির উঠান চত্ত্বরে প্রায় দুই শতাধিক গরীব ও দুঃস্থ পুরুষ মহিলা জাকেরবৃন্দের উপস্থিতিতে কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারীর নেতৃত্বে পণ্য সামগ্রী বিতরণ করা হয়। এই পণ্য সামগ্রী বিতরণের জন্য সহকারী সমন্বয়কারীগণ, খাদেমবৃন্দ এবং সামগ্রী প্রাপ্ত ব্যক্তিবর্গকে নিয়ে টিম গঠন করে প্রাপ্যদের বুজিয়ে দেওয়া হয়।

সেলাই মেশিন ও কাপড়, হাঁস মুরগী পালন, ভ্যানগাড়ি, ছাগল প্রকল্প, চায়ের দোকান, শাকসবজির ব্যবসা, কবুতর পালন, লাকড়ি ব্যবসা ইত্যাদি প্রায় ১৮ রকমের পণ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করে তা দুঃস্থদের হাতে ক্রয় করে পৌঁছে দেওয়া হয়েছে।

চেয়ারম্যান খাজা টিপু সুলতান বলেছেন, এই পন্য সামগ্রী যত্ন সহকারে ব্যবহার করে যারা এযাবৎ কাল পর্যন্ত পরিশ্রম করে তা যথাযথভাবে ব্যবহার করছেন, তাদের অবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে। তিনি বলেন, পরিশ্রম না করে ঘরে বসে থাকলে জীবনে কোনদিন গরিবি হটানো যাবে না। যারা পরিশ্রম করেছেন এবং করেন তাদের অনেকেই জীবন জীবিকার পরিবর্তন হয়েছে। এবং ফাউন্ডেশনের জন্য গর্বিত। কুমিল্লা অঞ্চলের কয়েকটি জায়গায় এই ব্যবস্থার মাধ্যমে সুশৃঙ্খলভাবে এই পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম