চাঁদপুর: চাঁদপুরে কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং কনস্টেবল হতে এটিএসআই পদে ক্যাম্পিং প্রশিক্ষণ-২০২২ এর উদ্বোধন হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্সে প্রশিক্ষণ উদ্বোধন করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
উদ্বোধনকালে পুলিশ সুপার মহোদয় জানান, দক্ষতা ও যোগ্যতার বৃদ্ধিতে পুলিশ সদস্যদের কেন্দ্রীয় মেধা তালিকায় প্রণয়ন করা হবে। এই লক্ষ্যে সঠিকভাবে বাস্তবায়নের জন্য আপনাদের কঠোর ও বুদ্ধিমত্তার সহিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। একমাত্র কঠোর প্রশিক্ষণ মাধ্যমে মেধা তালিকায় স্থান পাওয়া সম্ভব।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



