কচুয়ায় ২১জন হতদরিদ্র রোগীর মাঝে চেক বিতরণ

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় হতদরিদ্র রোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ)  সকালে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে ক্যান্সার,কিনিডি,লিভার সিরোসিস,প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত রোগীদের ৫০ হাজার টাকার করে ২১ জনকে ১০লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,উপজেলা সমাজসেবা অফিসার মো: নাহিদ ইসলাম প্রমূখ।

ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম