জেলা যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানালেন যুবদল নেতা জুবায়ের

শাহরাস্তি (চাঁদপুর): নবগঠিত চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল গাজী বাহারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহরাস্তি উপজেলা যুবদল নেতা জুবায়ের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চাঁদপুরে শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা জুবায়েরের নেতৃত্বে নেতাকর্মীরা নবগঠিত জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা শাহাদাৎ হোসেন, ইমরান হোসেন ইমরান, সালাউদ্দিন সুজন, তারেক মাহমুদ, পৌর যুবদল নেতা মীর হোসেন মিরু, আবুল বরাত, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান, শাহাদাত হোসেন শুভ, বিপ্লব হোসেন, রাসেল হোসেন, নুরে আলম, আল আমিন, মারুফ মহসিনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফম/এমএমএ/

মোঃ হানিফ মিয়াজী | ফোকাস মোহনা.কম