কচুয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহজালাল প্রধানের গণসংযোগ

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে উড়োজাহাজ মার্কা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহজালাল প্রধান জালাল।

শুক্রবার (১৭ মে) দিনব্যাপি উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন, রহিমানগর বাজার, কান্দিরপাড়, বলরা, সুবিদপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। গণসংযোগকালে ভোটারদের কাছে তিনি ভোট চেয়ে উড়োজাহাজ মার্কার লিফলেট ভেটারদের হাতে তুলে দেন। শাহজালাল প্রধান যে এলাকায় এই গণসংযোগ করেছে শতশত নারী পুরুষের সমাগম হয়েছে।

পথসভা গুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। দুপুরে তিনি কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসল্লীদের সাথে কৌশল বিনিময় করেন। পরে কান্দিরপাড়ে এক পথসভায় তিনি বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। কিভাবে আমাকে ষড়ষন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে তা আপনারা সকলে অবগত আছেন। আজকে আপনারা এই প্রচন্ড গরমের মধ্যে দিয়ে এই পথসভা সফল করেছেন সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামী ২৯ তারিখে আপনারা এবং আপনাদের পরিবারের সকল ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে উড়োজাহাজ মার্কায় ভোট দিবেন বলে আমি বিশ^াস করি। অনেক প্রার্থী অনেক কথা বলবে সেই দিকে কান দিবেন না। একদিনের জন্য আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে উড়োজাহাজ মার্কায় ভোট দিয়ে আপনার এলাকার উন্নয়নে সারথী হবেন। আমি ৫ বছরের জন্য আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।

এই পথসভায় দাঁড়িয়ে কথা দিলাম আমি শাহজালাল প্রধান। এসময় পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম