কচুয়ায় জামাতের আমির শরীফ উল্লা গ্রেফতার

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আশ্রাফপুর ইউনিয়নের জামাতের আমির মোঃ শরীফ উল্লা (৩২) কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত্রে উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ। গ্রেফতারকৃত মোঃ শরীফ উল্লা আশ্রাফপুর ইউনিয়নের উত্তর চক্রা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃত আসামী নাশকতার মামলার আসামী। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কচুয়ায় এ পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১২জন বিএনপি ও জামাতের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম