কচুয়ায় গোলাম হোসেনের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

কচুয়ার হাশিমপুরে কেক কেঁটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করছেন মো. গোলাম হোসেনসহ নেতাকর্মী সমর্থক।
কচুয়া (চাঁদপুর): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-০১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. গোলাম হোসেনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাশিমপুর স্বাধীনতা ভবন প্রাঙ্গনে কেক কেঁটে নেতাকর্মীদের সাথে নিয়ে দিবসটি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, বাতেন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম আলম টগর, সেলিম মিয়া, আমিন উদ্দিন, সফিকুর রহমান মাস্টার, জাহাঙ্গীর আলম, লিটন মুন্সি, সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার শাহীন, আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি মো. শাহজাহান প্রধান, উত্তম কুমার দেবনাথ, মফিজুল ইসলাম, সাবেক সভাপতি হারুন পাটোয়ারী, মিজানুর রহমান সর্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মনির হোসেন মেম্বার, কাজী ইউসুফ, দপ্তর সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক মোকলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা চৌধুরী নুরে আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, সদস্য দীদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক শামস মিঠু, আজাদ, সোহেল, সাইফুল ইসলাম, নুরমোহাম্মদ, সাধারণ সম্পাদক ওসমান গনি পলাশ, জাহাঙ্গীর আলম, মো. শাহজাহান, গোলাম মোস্তফা, মো. ফারুক, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ভূইয়া, শ্রমিকলীগ নেতা কামরুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনির প্রধান, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল হাসান রাশেদ, সাইফ চৌধুরী রুবেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক।
ফম/এমএমএ/রাছেল/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম