কচুয়া (চাঁদপুর): কচুয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে কচুয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. হাছান মজুমদারের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে আলোচনা সভার আয়োজন করা হয়।
মডেল কেয়ারটেকার মাওলানা মো. মোফাজ্জল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহীম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ¦ মো. জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার প্রমূখ।
এসময় বিভিন্ন মসজিদের খতিব, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/ইসমাইল/



