কচুয়ায় ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের উদ্বোধন

কচুয়া (চাঁদপুর): “কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই, কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে” এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার (১ জুন) দুপুরে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া রোড হাজী আলী আজ্জম ভবনের ৩য় তলায় ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের ব্যবস্থাপক পরিচালক প্রকৌশলী দুলাল রায়ের সভাপতিত্বে ও ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক প্রকৌশলী মোঃ মাসুদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নিশ্চিন্তপুর ডি এস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান।

তিনি বলেন, আমরা একবিংশ শতাব্দীতে অবস্থান করছি, যে শতাব্দীকে বলা হয় তথ্য ও প্রযুক্তির যুগ। এই যুগে টিকে থাকতে হলে কম্পিউটার ও আইসিটি জ্ঞান অপরিহার্য। এই প্রেক্ষাপটেই এই ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট চালু করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের, যুব সমাজকে এবং আগ্রহী জনসাধারণকে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর ডি এস কামিল মাদ্রাসার সহকারি প্রভাষক শাখাওয়াত হোসেন, চাঁদপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রাবেয়া খানম, তেতৈয়া হাই স্কুলের সহকারি শিক্ষক মোঃ শাহজাহান, শ্রীরামপুর হাই স্কুলের সহকারি শিক্ষক মোঃ জসীম উদ্দীন ও মোঃ শিব্বির।

ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট পরিচালক প্রকৌশলী মোঃ মাসুদ মিয়া জানান, আমাদের এই সেন্টারে থাকছে যেমন: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশনস, ফ্রিল্যান্সিং গাইডলাইনস এবং এর পাশাপাশি আমরা ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং, মেসন (রাজমিস্ত্রী) ,ওয়েল্ডিং, প্লাম্বিং, রড বাইন্ডিং ও পেইন্টিং কোর্স চালু করব। এই প্রতিষ্ঠান এর প্রশিক্ষনার্থীরা যাতে দেশের বাহিরে গিয়ে সর্বোচ্চ রেমিট্যান্স দেশে পাঠাতে পারে আমরা সেই ভাবে প্রশিক্ষনার্থীদের গড়ে তুলবো।

তিনি আরো বলেন, আমাদের প্রশিক্ষকরা অভিজ্ঞ এবং আন্তরিক। আমরা শুধু সার্টিফিকেট নয়, দক্ষতা গড়ে তোলার উপর সর্বাধিক গুরুত্ব দিই। আমি আশা করি, এই ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই নিজের ক্যারিয়ার গড়বে, চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে স্বনির্ভর হবে, এমনকি উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করবে। সবশেষে, আপনাদের সক্রিয় সহযোগিতা এবং দোয়া কামনা করছি, যেন এই সেন্টার দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসময় উপস্থিত ছিলেন কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। পালগিরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জন, ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক শাহাবুদ্দিন পাটোয়ারী, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেন,কচুয়া মডেল মসজিদ ইমাম মোহাম্মদ হোসেন সহ ওরিয়েন্টেশন সকল ছাত্র-ছাত্রীরা।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম