চাঁদপুর: চাঁদপুরে ঐতিহাসিক বদর দিবস আহলে সুন্নাত ওয়াল জামায়াত পৌর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা অফিসে এই দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত সদর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সানাউল্লাহ খান।
সংগঠনের পৌর শাখার সভাপতি জহিরুল ইসলাম খান নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেন, প্রভাষক আনিসুর রহমান মজুমদার।দোয়া অনুষ্ঠানে দেশ বাসীর জন্য বিশেষ দোয়া করে করেন মাওলানা কেফায়েত উল্ল্যাহ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহন করেন।
ফম/এমএমএ/


