এসো বিজয়ের কথা বলি (কবিতা)

—এস ডি সুব্রত
এসো বিজয়ের কথা বলি
সোনালী স্বপ্নের পথে চলি
এসো দ্বিধা দ্বন্দ্ব সব ভুলে
 সবাই ঐক্যের কথা বলি  ।
এসো সংকীর্ণতা  মুছে
প্রিয় দেশটাকে ভালবাসি
এসো সোনার বাংলা গড়ি
এসো বিজয়ের কথা বলি।

ফোকাস মোহনা.কম