
চাঁদপুর: জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কর অঞ্চল কুমিল্লা কর্তৃক কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা এবং কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সর্বোচ্চ করদাতার সম্মাননা প্রদান করা হয়েছে। এতে এবছরও চাঁদপুর জেলার সর্বোচ্চ করদাতার প্রথমে রয়েছেন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম খান। একই সাথে ৪০ বছরের নিচে তরুন করদাতার সম্মাননা লাভ করেছেন সেলিম খানের ছেলে শান্ত খান।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা কর ভবন প্রাঙ্গণে এ সম্মাননা দেওয়া হয়। ২০২১-২০২২ কর বর্ষে সর্বোচ্চ, দীর্ঘমেয়াদি, নারী ও তরুণ ক্যাটাগরিতে নির্বাচিত করদাতারা সম্মাননা পান।
চাঁদপুর জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. সেলিম খান, মো. লতিফ তরফদার, ফারুক আহমদ আখন্দ। দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে প্রদীপ কুমার সাহা, জীবন কৃষ্ণ সাহা, সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে পিংকী আক্তার।
এছাড়া ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেন শান্ত খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন।
কর অঞ্চল কুমিল্লার কমিশনার খন্দকার খুরশীদ কামালের সভাপতিত্বে মঞ্চে আরও উপস্থিত ছিলেন কর আইনজীবী সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক মো. ইরফানুল হাসান।
এর আগে ২০২০-২০২১ অর্থ বছরে সেলিম খান ও শান্ত খান সর্বোচ্চ করদাতা হিসেবে নির্বাচিত হন।
ফম/এমএমএ/



