মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তরে ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
১১ অক্টোবর বুধবার সকালে উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৭শ’ ২৪ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ১৮ দশমিক ১০ মেট্রিকটন চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসময় এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম মুন্না ঢালী।
এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে সুতরাং মা ইলিশ রক্ষায় সবাইকে সহযোগীতা করতে হবে। কোন জেলে নদীতে নামবেন না এবং মা ইলিশ ধরবেন না। তিনি আরও বলেন, এই ইলিশ আপনারাই ধরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন। তাই মা ইলিশ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, এখলাছপুর ইউনিয়ন পরিষদের সচিব জোবায়ের হোসাইন, উপজেলা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ, এখলাছপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলাম হোসেন, মোঃ মিজানুর রহমান, ওমর আলী, মোঃ শাহালম, আবু নাছের, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোকেয়া আক্তার ঝর্নাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফম/এমএমএ/



