একতা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসা সেবা 

চাঁদপুরে একতা সামাজিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের মূলপাড়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা এবং আলোচনা সভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর রশিদ। এতে সভাপতিত্ব করেন একতা সামাজিক সংগঠনের  সভাপতি মো: ফরহাদ হোসেন। এতে স্থানীয়  ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান, ডায়বেটিস পরীক্ষা, ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়৷
এছাড়া সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় চাঁদপুরসহ বিভিন্ন জেলার সামাজিক সংগঠনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়৷ আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান খানসহ সকল স্বেচ্ছাসেবীরা।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম