
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে শান্তি ও উন্নয়ন প্রচারণায় পথসভা ও লিফলেট বিতরণ করেন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শান্তি ও উন্নয়ন প্রচারণায় উপজেলার মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে, বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে, বদরপুর শাহ সোলেমান লেংটার মাজার প্রাঙ্গণে এবং বাংলা বাজার বেরীবাঁধের উপরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। এছাড়া তিনি সকালে মতলব দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় অংশগ্রহন করেন।
এসময় নুরুল আমিন রুহুল এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই।
পথসভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সদস্য কাজী হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্ল্যাহ চৌধুরী, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিল্লাল মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি লাভলী বেগম, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন প্রমুখ।
ফম/এমএমএ/



