মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোঃ আল-আমিন সরকারের মাতা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ …. রাজিউন)।
বৃহস্পতিবার রাত ৪.১৫ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি এক পুত্র ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ) বাদ আছর জানাযা শেষে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানযার নামাজে অংশগ্রহন করেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, রমনা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান ইমাম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সাবেক চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), মরহুমার একমাত্র পুত্র ও সাবেক চেয়ারম্যান শাহ্ মোঃ আল-আমিন সরকার, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আল-আমিন, সাবেক ইউপি সদস্য আলী হোসেন, ঝাড়ুন মিয়া সহ নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহস্রাধিক মুসল্লিগণ।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমার ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আল-আমিন সরকার।
ফম/এমএমএ/আরাফাত/



