ইলিশ (কবিতা)

—এস ডি সুব্রত
স্মৃতির মিনারে ভাসে সমুজ্জল
ফেলে আসা দিনের কথা রাত নিশীথ যখন
ভরা বর্ষায়  যৌবনা পদ্মা মেঘনার
পেটের  ভেতর রূপালি ইলিশের দুরন্তপনা
রাতের আঁধারে ঘুমিয়ে যখন সমস্ত গ্রাম
পদ্মা মেঘনার অশান্ত ঢেউ মাড়িয়ে
রাত জেগে জাল ফেলে নগ্ন শরীরে
 আজীবন নদীর সাথে যুদ্ধ করা খাদহীন জেলে
ভোরের আলো ফুটতেই চাঁদের দেশে
মোহনার তীরে আড়ত ভরে উঠে ইলিশে ইলিশে
স্বল্প সময়ের ব্যবধানে উধাও সবই
তারপর দূরবর্তী শহরে কিংবা ভিনদেশে
ভাজা ইলিশের সুঘ্রাণ ছড়ায় বাতাসে বাতাসে
ইলিশ পাথুরি লোভনীয় ইলিশের ডিম
 জিভে জল আনা সর্ষে ইলিশের স্বাদ
জানে রসনাবিলাসী জানে ইলিশপ্রেমী
বর্ষা এলে ইলিশ উৎসবে মাতে মোহনা
পদ্মার ইলিশের সত্যিই নেই কোন তুলনা ।
লেখক: কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।
sdsubrata2022@gmail.com

ফোকাস মোহনা.কম