চাঁদপুর: চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠসহ সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ আহমেদ।
সমন্ময় সভায় উন্নয়ন কার্যক্রমসহ সমসা চিহ্নিতকরণ বিষয়ের আলোকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মু্ক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
এসময় ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মু্ক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাগনসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় উত্থাপিত বিষয়ের আলোকে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দুস, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ ন ম মাহবুবুল আলম লিপনসহ বিদুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি – ১, জেলা ইসলামিক ফাউন্ডেশন, সড়ক বিভাগ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা নির্বাচন অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, জেলা মৎস অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা প্রানী সম্পদ অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তগন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আলোচনার মাধ্যমে যেকোন সমস্যার সমাধান করা সম্ভব, তবে দায়িত্ব পালনে অবহেলা করলে অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান সম্ভব হয়ে উঠে না। যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কাজের ক্ষেত্রে আন্তরিক হতে হবে। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান এবং জেলা পর্যায়ে সকল কর্মকর্তাদেরকে একুশে ফেব্রুয়ারি উদযাপনে গৃহীত সকল কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা যদি সকলেই কাজের ক্ষেত্রে আন্তরিক হই তাহলে আমাদের কোন কাজই অসমাপ্ত থাকবে না এবং সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। তিনি বৈশ্বিক মন্দাভাব দূরীকরনে কৃষিখাতের উপর নজর বৃদ্ধি, আসন্ন রমজানে দ্রব্যমূল্যর উদ্ধগতি রোধ, জাটকা রক্ষা, সেচ কাজে ব্যবহৃত পানির নিশ্চয়তা, নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে আরো কঠোরতা অবলম্বনসহ বিভিন্ন সমস্যা নিরষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রতিটি উপজেলার খালগুলোকে পানি প্রবাহের উপযোগী করে গড়ে তোলা, খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সকল অনাবাদী জমিকে চাষউপযোগী করে গড়ে তোলা, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ, ডিলারদের মাধ্যমে অসহায় মানুষের জন্য দেওয়া খাদ্য সহায়তা যাতে অনিয়ম না হয় সেদিকে নজর দেওয়া, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর বাউন্ডারি দেওয়াল নির্মানসহ মাঠ ভরাটকরন, বিষ্ণুপুর, মোহনপুর এলাকায় বালু উত্তোলন বন্ধে কঠোরতা অবলম্বন, জাটকা রক্ষায় মার্চের ১ তারিখ থেকে ৩০ ত্রপ্রিল পর্যন্ত অভয়াশ্রম কার্যক্রমের সফল বাস্তবায়ন, জমি খারিজের ক্ষেত্রে অনিয়ম দূরীকরনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন, সরকারি কর্মসূচীতে নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবারহ নিশ্চিতকরন, যানজট নিরসন, ফুটপাতসহ অবৈধ দখল মুক্তকরন, প্রকৃত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পাওয়া নিশ্চিতকরন, পৌরসভার সকল মেয়রদের উপস্থিতি নিশ্চিতকরনসহ মাসিক অগ্রগতির প্রতিবেদন নিয়মিত প্রেরন করা, জেলা মডেল মসজিদ নির্মানে স্থান নির্ধারন করাসহ বিভিন্ন সমস্যা উপস্থাপন পূর্বক তা নিরসনে ব্যাপক আলোকপাত করা হয়।
ফম/এমএমএ/



