চাঁদপুর: চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও ব্যবসায়ী আব্দুল মজিদ খান ডেঙ্গুর মায়ের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পুরান বাজার ওছমানিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন ডেঙ্গু খানের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি,,, রাজিউন।
এদিন বাদ জোহর ওছমানিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন,সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরীর ছেলে,আমান উল্লাহ মিজান রাজু চৌধুরী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, ভাই ভাই স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান বাদল,বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ চৌধুরী,সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ।
বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে মরহুমার গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার হোসেনপুরে,জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মজিদ খান জানান,তার মা দীর্ঘদিন যাবৎ বাধক্য জনিত সমস্যায় ভুগছিলেন।
ফম/এমএমএ/



