চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক এ,এস,এম মুসা এর সভাপতিত্বে ও নির্বাহী ম্যজিস্ট্রেট কাজী মেসকাতুল ইসলামের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ বদরুন নাহার চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান বক্তব্য বলেন, যারা ব্যবসায়ী তারাও ভোক্তা, কাজেই আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। কোনভাবেই বাজার অস্থিতিশীল করা যাবে না, আমরা আইন প্রয়োগ করে কোন ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করতে চাই না। যেসব ব্যবসায়ী অধিক মুনাফার লাভে বেশি দামে পণ্য বিক্রি করেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। জেলা প্রশাসক আরো বলেন সরকারি যেসব সেবা দান প্রতিষ্ঠান রয়েছে সেখানে অনিয়ম হলেও ছাড় দেওয়া হবে না।
সেমিনারের শুরুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ নূর হোসেন প্রজেক্টর এর মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রম, ভোক্তা এবং ব্যবসায়ীদের সচেতন করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়া বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল সাহা,জেলা ক্যবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন, জেলা টিআইবির সহ-সভাপতি ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া, জেলা ক্যবের প্রচার সম্পাদক মোঃ বিপ্লব সরকার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সেমিনারে সরকারি বেসরকারি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


