চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য সচিব অ্যাডঃ বদরুল আলম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বিষ্ণুদী মানব কল্যান সংগঠন।
সোমবার ( ১২ ফেব্রুয়ারি ) রাতে বিষ্ণুদী এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সংবধর্নার আয়োজন করেন সংগঠনের সদস্যসহ এলাকাবাসীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর,সংগঠনের উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ আলম খান মঞ্জু, ব্যবসায়ী ও সংগঠক আবদুল খালেক মিয়াজী, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সংগঠনের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী। এ সময় সকলের পক্ষ থেকে অ্যাডঃ বদরুল আলম চৌধুরীকে ফুল ও ক্রেষ্ট দিয়ে বরন করে নেয়া হয়।
উল্লেখ্য অ্যাডঃ বদরুল আলম চৌধুরী গত ২৫ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।
ফম/এমএমএ/



