অ্যাডঃ হাবিবুর রহমান লিটুর মায়ের মৃত্যুবার্ষিকীতে আইনজীবী সমিতিতে মিলাদ

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য  অ্যাডঃ হাবিবুর রহমান লিটুর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগষ্ট )  বাদ জোহর চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ৩য়তলায় মসজিদে জাহানারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়।  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহীদুল ইসলাম।

দোয়া অনুষ্ঠান অংশ নেন সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ,  সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন,  সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল বিন বাশার,  অ্যাডঃ সেলিম আকবর,  অ্যাডঃ জহিরুল ইসলাম,  অ্যাডঃ আহসান হাবিব, সিনিয়র আইনজীবী অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রীপন,  অ্যাডঃ জসিম পাটওয়ারী,  অ্যাডঃ জাহাঙ্গীর খান, মরহুমের ছেলে অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, অ্যাডঃ শাহজাহান পাঠান সহ অনান্য আইনজীবীগণ।
মিলাদ শেষে পরিবারের পক্ষ থেকে তবারুকের ব্যবস্থা করা হয় ।

এছাড়া ও জাহানারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নিজ বাড়ি পুরানবাজার, চেয়ারম্যানঘাট এলাকা ও সিলেট সহ প্রায় ৬টি মসজিদে বাদ আছর মিলাদের আয়োজন করা হয়।  মসজিদগুলো হলো – চৌধুরী বাড়ি জামে মসজিদ, গাজী বাড়ি জামে মসজিদ, পূব জাফরাবাদ বায়তুল আমান জামে মসজিদ, পুব জাফরাবাদ আশরাফিয়া জামে মসজিদ, ও ষোলঘর পাকা মসজিদ।

চেয়ারম্যানঘাট মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুমের ছেলে আজিজুর রহমান খোকা, ফজলুর রহমান রুবেল ও ব্যাংকার আতিকুর রহমান,  পরিবারের অনান্য সদস্যরা সহ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন।

উল্লেখ ২০২১ সালের ৩১ আগষ্ট পুরানবাজার ৪ নং ওয়াডের গাজী বাড়িতে জাহানারা বেগম ৬৩ বছর বয়সে মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়ে সহ নাতি -নাতনী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম