চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে দক্ষ জনশক্তি উন্নয়নে প্রশিক্ষনার্থীদের সাথে প্রধান অতিথি জেলা প্রশাসকের মতবিনিময়ের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ড অসাধারণ ভূমিকা রাখছেন। সাধারণ মানুষের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ঋন সহায়তার মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করছে। সবাই নিজ নিজ দক্ষতা উন্নয়ন করে সামাজিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন।
সবার উদ্দেশ্যে তিনি বলেন, সবাই নিজ নিজ দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হবেন। আর কোন কাজ কে ছোট করে দেখবেন না। তাহলে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনিন তৃষার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর জেলার উপপরিচালক পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, সমবায় নিবন্ধিত বিভিন্ন সমিতি ও দলের মাধ্যমে জনসাধারণকে একত্রিত করে দক্ষ জনশক্তি উন্নয়ন আমরা প্রশিক্ষন ও ঋণ সহায়তা দিয়ে থাকি। হাইমচর উপজেলায় ২০৩ দল ও সমিতির মাধ্যমে আমরা ১৯ হাজার ৯৭৭ জন সদস্যের মাধ্যমে ঋন সহায়তা দিয়েছি । হাইমচর উপজেলায় সব মিলিয়ে এখনো ২ কোটি ৬৭ লাখ ৩ হাজার টাকা জনসাধারণের কাছে বকেয়া রয়েছে।
প্রশিক্ষন নিতে আসা সদস্য তওহিদ, রাজিয়া ও জান্নাত বলেন, নিজ নিজ দক্ষতা উন্নয়নে আমরা এই প্রশিক্ষন নিতে এসেছি। হাঁসমুরগি, গবাদিপশু পালন, বিভিন্ন হাতের কাজের দক্ষতা বৃদ্ধি করে পল্লী উন্নয়ন বোর্ড থেকে আর্থিক ঋণ সহয়তা নিয়ে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছি। আশা করছি দক্ষতা বৃদ্ধি করে নিজে স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়ে দেশ সমাজের বোঝা না হয়ে রাষ্ট্র উন্নয়নে কাজ করতে পারবো।
প্রশিক্ষণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা মজুমদার, থানার ওসি মহিউদ্দিন সুমনসহ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।
এর পূর্বে সকাল ১০ টায় জেলা প্রশাসক উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সাড়ে ১০টায় বি আর ডিবি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়। সকাল ১১ টায় উপজেলার সকল সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময়, সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, দুপুর ১২ টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন, সাড়ে ১২টায় চরভৈরবী ভূমি অফিস পরিদর্শন, আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এছাড়াও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়নের উন্নয়নমূলক কাজ ও কেভিএন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক।
ফম/এমএমএ/


