অনেক মানবতা দেখানো হয়েছে : আর নয়, হকারদের সড়ক ছাড়তেই হবে

-------------- জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে বাজারের ব্যবসায়ী প্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, হকার প্রতিনিধি, ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা ই-সেন্টারে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বক্তব্যে বলেন, আমি চাঁদপুর জেলায় এসেছি ১১ মাস। এরই মাঝে কয়েকবার হকারদের সাথে মতবিনিময়সভা করা হয়েছে। তারা প্রত্যেকবার কথা দিয়েছে সড়কে বসে আর দোকানদারি করবেনা। কিন্তু তারা সেই কথা রাখেনি। তারা সড়কে ৩টি স্তর করে পুরো সড়েক ৩ভাগের ২ ভাগ দখল করে পসরা সাজিয়ে ব্যবসা করছে। এতে হাজীগঞ্জ বাজারে তীব্র যানজটে পরিণত হচ্ছে। অনেক অসুস্থ্য মানুষ এম্বুল্যান্স নিয়ে রাস্তায় বসে থাকতে হয়। ইমার্জেন্সি কোন রোগী আসলে যানজটে সে সড়কেই মারা যাবে। এটা আর সহ্য করা হবেনা। অনেক মানবতা দেখিয়েছি, আর নয়। এবার হকারদের সড়ক ছাড়তেই হবে।

তিনি বলেন, হাজীগঞ্জে হাজার হাজার লোক ব্যবাসা করছে। সবাইতো ব্যবসায়ী হতে হবে এটা শর্ত নয়। আবার সরকার ব্যবসা করার জন্য আপনাকে জায়গা দেবেনা। আপনি ব্যবসা করছেন, দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন। কিন্তু সড়ক বন্ধ করে, গাড়ী এবং মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে ব্যবসা করবেন। এটাতো কেউ মেনে নেবেনা।

তিনি বলেন, আপনারা বলছেন, আপনাদের বসার জায়গা দেয়ার জন্য। আপনাদের বসার জায়গা দিলে, পরের প্রজন্ম বলবে এটাতো ভালো ব্যবসা। রাস্তায় বসে ব্যবসা করলে দোকান পাওয়া যায়। এতো জায়গাতো সরকারের নেই। আপনাদের ব্যবসা আপনারা করবেন। সরকার জায়গা দেবে কেন?

তিনি বলেন, আমারা আরো কঠোর হবো। রাস্তায় যতো ভ্যান গাড়ী, কাচা মালামাল পাবো, তা নষ্ট করে দেবো। দেখি আমরা কতো ভ্যান গাড়ী ভাংতে পারি, মালা মাল নষ্ট করতে পারি। আপনারা কত সময় সড়কে বসতে পারেন।

তিনি বলেন, আমরা সরকারের তরফ থেকে নির্দিষ্ট সময় দেবো , এ সময়ের মধ্যে হকারদের সড়ক ছাড়তে হবে। আর কোন ছাড় দেয়া হবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত জাহান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব শর্মা, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ প্রমূখ।

ফম/এমএমএ/

মহিউদ্দিন আল-আজাদ | ফোকাস মোহনা.কম