প্যাপিরাস সাহিত্য পুরস্কার পেলেন শিউলী মজুমদার

চাঁদপুর: চাঁদপুরের প্যাপিরাস পাঠাগার প্রবর্তিত ‘প্যাপিরাস সাহিত্য পুরস্কার-২০২৬’ পেয়েছেন কবি শিউলী মজুমদার। কবিতায় বিশেষ অবদানের জন্যে তাকে এক পুরস্কার প্রদান করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

শনিবার ১০ অক্টোবর সন্ধ্যায় চাঁদপুর সাংবাদিক ক্লাবে পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

শিউলী মজুমদারের জন্ম ১৯৮৩ খ্রিস্টাব্দের ৬ আগস্ট, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বেলঘর গ্রামে। পেশায় একজন শিক্ষক তিনি। দীর্ঘদিন ধরে তিনি গল্প-কবিতা লিখে আসছেন বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায়। তার প্রথম কবিতার বই ‘আড়ালে আবৃত’ প্রকাশিত হয় কাব্য প্রকাশনী থেকে।

শিল্প-সাহিত্যের কাগজ ‘লোরাম’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। যুক্ত আছেন ‘ভিসুভিয়াস’-এর সম্পাদনা পরিষদের সঙ্গেও। বর্তমানে তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। দোনাগাজী পদক ২০২৫ ও ২০২৬-এর জুড়িবোর্ডের সদস্য সচিব তিনি।

প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই-স্লোগানে ১০ অক্টোবর ২০২৫ সালে কবি রফিকুজ্জামান রণির হাত ধরে যাত্রা শুরু করে প্যাপিরাস পাঠাগার। এরপর যুবসমাজকে বইমুখী করতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করে এ পাঠাগার। শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ উপহার, শিক্ষা উপকরণ বিতরণ, সাহিত্য আড্ডা ও গুরুত্বপূর্ণ দিবস পালনের পাশাপাশি ‘লোরাম’ নামের একটি শিল্প-সাহিত্যের কাগজও প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম