মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব সরকারি হাসপাতাল রোডে অবস্থিত এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারকে অনিয়মের কারণে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।
বুধবার ( ১০ আগস্ট) জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ চাঁদপুরের সহকারী পরিচালক নূর হোসেন অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন।
তিনি জানান, রোগীদের কাছ থেকে সেবার বিপরীতে অধিক মূল্য রাখার অপরাধে ও বিভিন্ন অনিয়মের কারণে এ জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


