পরিদর্শনকালে বিএনপি নেতা শরিফ উদ্দিন আহমেদ পলাশ বলেন, মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় ১২ নম্বর ওয়ার্ডের বেপারীবাড়ি ও ঢালীবাড়ি সংলগ্ন এলাকায় জিওটেক্সটাইলের বালুভর্তি ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। সেখানে তীব্র ঘূর্ণিস্রোতে বেশ কিছু বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে যেকোনো সময় ব্লকবাঁধ ঝুঁকিতে পড়তে পারে।নদীর গভীরতার প্রভাবে সম্ভাব্য ভাঙন
ঝুঁকি এড়াতে বালুভর্তি ব্যাগ ফেলা হবে। এ কাজের মান যাচাই করতে আজ আমরা এখানে এসেছি। কাজের মান সঠিক রাখার জন্য এবং ইঞ্জিনিয়ারিং সিস্টেমে যেভাবে বস্তা প্লেসিং করা উচিত, ঠিক সেভাবেই কাজ করার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া কোথাও কোথাও বস্তায় বালু কম দেওয়া হয়েছে, যা দ্রুত সংশোধন করে ১৭৫ কেজি ওজনের বস্তা যাতে পরিপূর্ণ থাকে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনবান্ধব আমাদের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সারাদিন অত্যন্ত ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নিজের ও দলের অবস্থান সুদৃঢ় রাখতে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি কাজের মাধ্যমে নিজেকে মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছেন। এমন জনবান্ধব এমপির উন্নয়ন কাজ সঠিকভাবে বাস্তবায়নে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দলীয় নেতাকর্মীসহ সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
ফম/এমএমএ/



