কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে গবাদিপশু ও হাঁস-মুরগির সুস্বাস্থ্য নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কাদলা ইউনিয়নের কাদলা গ্রামে ক্বারী সাহেবের বাড়িতে ক্যাম্পের আয়োজন করা হয়।

​ক্যাম্পে এলাকার কৃষকদের গবাদিপশু ও পাখির নানা স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে মোট ১ হাজার ২২০ টি গরু, ছাগল, হাঁস, মুরগী ও কবুতরকে বিনামূল্যে জীবনরক্ষাকারী টিকা ও কৃমিনাশক ওষুধ দেওয়া হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. সাওকাত হোসেন সুমন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

এসময় উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল রহমান ও শামসুল হক আরফিন উপস্থিত ছিলেন।

​ক্যাম্পের সার্বিক কার্যক্রমে স্থানীয় খামারি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা গবাদিপশুর এমন বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফম/এমএমএ/

মোঃ রাছেল | ফোকাস মোহনা.কম