চাঁদপুরে আইনজীবীদের বে-আইনী আবদার রক্ষা না করায়” প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁদপুরের বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকায় ১০/০৯/২০২৬ইং রোজ বৃহস্পতিবার “চাঁদপুরে আইনজীবীদের বে-আইনী আবদার রক্ষা না করায় আদালত বর্জন” শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রেসবিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রকাশিত সংবাদটি অসত্য ও মনগড়া এবং নিজের অপকর্ম অন্যের উপর চাপিয়ে দেওয়ার সামিল।

সত্য ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা মাত্র। স্বনামধন্য চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে আইনপেশায় নিয়োজিত প্রায় ৫০০ (পাঁচশত) আইনজীবী আইন পেশায় নিয়োজিত আছে। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ইতিহাসে কোন আইনজীবী কোন প্রকার অন্যায় আবদার করে বিচারকের কাছে বিচার কার্য পরিচালনা করে নাই।

আদালত বর্জনকৃত বিচারকগণের বিরুদ্ধে বিচারপ্রার্থী জনগনের নিকট হইতে বিভিন্ন মাধ্যমে তদ্বির ও পক্ষপাতিত্ব মূলক আদেশ প্রদান করেন এবং আইনজীবীগণের সহিত অসৌজন্যমূলক ও অসম্মানজনক আচরণ ও বিচারকার্যের সমন্বয়হীনতামূলক কর্মকান্ডের প্রতিবাদস্বরুপ সাধারণ সভায় গৃহিত সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের সিদ্ধান্ত গৃহিত হয়। এই সত্য ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও সত্যের বিপরীতে “আইনজীবী নেতাদের বে-আইনী আবদার রক্ষা না করায় আদালত বর্জন” শিরোনামের বিবৃতির বিষয়ে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন।

সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেম ফয়সাল স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন কোন ধরনের সত্যতা যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ করায় আমারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, আদালত কর্তৃপক্ষের মাধ্যমে এ ধরনের একটি একচেটিয়া ও হাস্যকর বিবৃতি দেওয়া হতে পারে।

বিষয়টি পরিষ্কার করার জন্য আমরা মাননীয় সংশ্লিষ্ট আদালতের দৃষ্টি আকর্ষন করছি এবং আদালত কর্তৃপক্ষ এ ধরনের বিভ্রান্তিমূলক ও অসৌজন্যমূলক বিবৃতি প্রদান করে থাকলে তা প্রত্যাহারের অনুরোধ করছি।

প্রেসি বিজ্ঞপ্তি।

ফোকাস মোহনা.কম