মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। এসময় তিনি বলেন, শিক্ষাই একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান চাবিকাঠি। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে। একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে।
আলমগীর সরকার আরো বলেন, খেলাধুলা শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্ব, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন কুড়ি দিয়ে শিক্ষার্থীদের সাংস্কৃতিক শুরু করেছিলেন। কিন্তু সেই নতুন কুড়ি সৈরাচার বন্ধ করে দিয়েছিল। তবে আবারো চালু হওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষিত, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব। আমি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন প্রমুখ।
ফম/এমএমএ/



