
চাঁদপুর : প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে চাঁদপুর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীসহ অনান্যদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি সহ উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে বালিয়া ইউনিয়নের ‘বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থা’ এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম মিঠু, বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী সহ ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার নেতারা।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮জন শিক্ষার্থীকে ৮টি বাইসাইকেল, ৫জনকে পাঁচটি সেলাই মেশিন। এছাড়া শিক্ষাবৃত্তি প্রাথমিকে ২৬জনকে ৩হাজার টাকা করে, মাধ্যমিকে ১৬জনকে ৫ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিকে ১১জনকে ৭হাজার টাকা করে প্রদান করা হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকদের জীবন মান উন্নয়নে এর আগে সরকারিভাবে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।
ফম/এমএমএ/



